ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে জাতীয় শোকদিবসে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ

গাজীপুরের শ্রীপুরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা , দলিত হরিজন অনগ্রসর জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ,যুবঋন ও ঢেউটিন বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আজ রবিবার সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপজেলা প্রশাসন এর আয়োজনে  উপজেলা অডিটোরিয়াম প্রঙ্গনে নানা আয়োজনে মাধ্যমে দিবসটি পালিত হয় ।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৩ আসনের মাননীয় সংসদ ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, জননেতা ইকবাল হোসেন সবুজ।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার তরিকুল ইসলামের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ শামসুল আলম প্রধান, পৌর মেয়র আলহাজ্ব আনিছুর রহমান আনিছ গাজীপুর জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক , উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, প্যানেল মেয়র আমজাদ হোসেন বিএ ।এছাড়াও উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন( দুলু), উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, পৌর আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা এবং পৌর আওয়ামীলীগ সহ ছাএলীগ, শ্রমিকলীগ , সেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দরা।

ads
ads
ads

Our Facebook Page

↑